নখের আকৃতি ও রং অনুযায়ী ব্যক্তির বৈশিষ্ট্য — বাংলা হস্তরেখা
জ্যোতিষ শাস্ত্রে হস্তরেখা অনুযায়ী ব্যক্তির ভবিষ্যতবাণী বিচার করিতে হইলে, আগে হাতের গঠন জানিতে হইবে। তারপর আঙ্গুল-বিচার জানতে হবে; তারপর রেখা বিচার করতে হবে। অন্যথায় হস্তরেখা বিচার ভুল হতে পারে। “হস্ত বিচার ও আঙ্গুল বিচার” এ দুটি নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। নখ-বিচার কিন্তু আঙ্গুল বিচারের একটি অংশ।
নখের গঠন ও রং অনুযায়ী ব্যক্তির বৈশিষ্ট্য
- শ্বেতবর্ণ নখ হইলে জাতক দুঃখ-ভাগী, সৎস্বভাব ও ন্যায়বুদ্ধি হয়।
- তাম্রবর্ণ হইলে জাতক সৌভাগ্যবান হয়।
- কৃষ্ণবর্ণ ও ছােট হইলে জাতক অবিশ্বাসী, ধূর্ত ও ভৃত্য হয়।
- নখ ক্ষুদ্র হইলে (ডান হাতে) জাতক অনুসন্ধিৎসু, তেজস্বী, ও বুদ্ধিমান্ হয়। (বাম হাতে) লঘুচিত্ত হয়।
- নখ ক্ষুদ্র ও কঠিন এবং কিছু অংশ চৰ্ম্মাবৃত হইলে জাতক কলহপ্রিয় হয়।
- ক্ষুদ্রনখ এবং করতল নরম হইলে জাতক তার্কিক হয়।
- নখ ছোট এবং রং বিবর্ণ হইলে জাতক প্রবঞ্চক ও শারীরিক এবং মানসিক দুর্বল হয়।
- চওড়া অপেক্ষা লম্বা বেশী হইলে জাতক একগুয়ে হয়। লম্বা অপেক্ষা চওড়া বেশ হইলে জাতক তার্কিক হয়।
- সূক্ষম হইলে জ্ঞানী, তীক্ষবুদ্ধি লেখক, আত্মীয় বন্ধু বান্ধব ও প্রতিবেশীর উপর আধিপত্য করিতে ইচ্ছুক হয়।
- নখ লম্বা, পাতলা এবং বক্রভাবাপন্ন হইলে এবং নখের মধ্যভাগে ছোট ছােট, লম্বা লম্বা, উচু উচু, দাগের মত থাকিলে ক্ষয় রােগের সূচনা করে !
- যদি নখের উপরে উক্ত চিহ্ন ক্ৰশ বা ক্রশের অকৃতি হয়, তবে আসন্ন রোগের সূচনা করে। আর যে অঙ্গুলিতে থাকিবে সেই গ্রহের পীড়া হয়।
- নখের উপর শ্বেত দাগ থাকিলে রক্ত হীনতা, কাল বা নীল দাগ থাকিলে রক্তদোষ হয়।
- নখ সাদা মােটা বাদামের আকৃতি ও চকচকে হইলে জাতক স্বাস্থ্যবান, ধীরস্বভাব হয়। ঐরূপ যদি নীল আভাযুক্ত হয় তবে জাতক হঠাৎ চটিয়া উঠে।
- নখ লম্বা, পাতলা ও সরু হইলে জাতক ভীরু এবং কাপুরুষ হয়।
- নখের উপর সাদা, কাল দাগ চিহ্ন বৃদ্ধাঙ্গুলির নখের উপর সাদা চিহ্ন থাকিলে ভালবাসার প্রবৃত্তি জন্মে ; বৃদ্ধাঙ্গুলির নখের উপর কাল চিহ্ন থাকিলে অন্যায় ভালবাসায় কুপথগামী হয়।
- তর্জনীর নখের উপর সাদা চিহ্ন থাকিলে অর্থলাভ হয়।
- তর্জনী নখের উপর কাল চিহ্ন থাকিলে অর্থনাশ হয়।
- মধ্যমার নখের উপর সাদা চিহ্ন থাকিলে জলপথে ভ্রমণ হয়।
- মধ্যমার নখের উপর কাল দাগ থাকিলে অল্প সময়ের মধ্যেমৃত্যুর সম্ভাবনা থাকে।
- অনামিকার নখের উপর সাদা দাগ থাকিলে সম্মান ও অর্থ প্রাপ্তি হয়।
- অনামিকার নখের উপর কাল দাগ থাকিলে অপযশুভাগী ও নীচপ্রবৃত্তি হয় ।
- কনিষ্ঠার নখের উপর সাদা দাগ থাকিলে বিজ্ঞান শাস্ত্রে বিশ্বাস এবং ব্যবসায় উন্নতি হয়। কনিষ্ঠার নখের উপর কাল বা হলুদে দাগ থাকিলে মৃত্যুকাল আসন্ন বুঝিতে হইবে।
প্রিয় পাঠক, হস্তরেখা বিচার শিখতে হলে, হস্তরেখা বিষয় সব পোস্ট পড়তে হবে। অন্যথায় হস্তরেখা গণনা ভুল হতে পারে।