হঠাৎ কেটে গেলে যে গুলো চিকিৎসা করতে পারেন

কেটে যাওয়ার লোক-চিকিৎসা

শরীরের কোথাও অল্প পরিমানে কেটে গেলে নিম্নোক্ত উপায়ে যে কোন চিকিৎসা পদ্ধতিটি প্রয়োগ করতে পারেন।

বাঁশের নীল+চূণ

কাঁচা বাঁশের নীল ও চূণ এক সঙ্গে পিষে ‘জাব’ তৈরী করে সদ্য কাটা জায়গায় লাগিয়ে দিলে শীঘ্র রক্ত বন্ধ হয় এবং ক্ষতস্থান জুড়ে গিয়ে ঘা নিরাময় হয়।

গাঁদা পাতার জাব

শরীরের কোন স্থান বিশেষত হাত-পা কেটে গেলে সদ্য কর্তিত স্থানে গাদা ফুল গাছের পাতা বেঁটে ‘জাব’ দিলে কাটা স্থান জুড়ে গিয়ে শীঘ্র রক্ত বন্ধ হয়।

দূর্বার রস+লালা স্বল্প

কেটে গেলে তৎক্ষণাৎ কচি দুর্বার আগা ৫/৭ টি নিজের মুখের মধ্যে চিবিয়ে পিষ্ট করে কর্তিত স্থানে লাগালে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়। (পরীক্ষিত ও ফলপ্রদ)।

এলাচির পাতার রস+চূণ

স্বল্প কেটে গেলে ঐ স্থানে এলাচির ৫/৭ টি পাতা (শামুকের) অল্প চুনের সঙ্গে পিষে মলম তৈরী করে লাগিয়ে দিলে রক্তপড়া বন্ধ হয় এবং দ্রুত ক্ষত নিরাময় হয়। (পরীক্ষিত ও ফলপ্রদ)। 

Previous Next
No Comments
Add Comment
comment url