আকর্ষণ বা দূরের ব্যক্তিকে কাছে টেনে আনার মন্ত্র

গণক্কার বাণী: এর আগেও আমরা জেনেছি আকর্ষণ মানে কি? কোনও দূরস্থ প্রাণীকে নিজের ঘরে বসে কাছে টেনে আনার নাম আকর্ষণ। আকাঙ্খিত প্রাণী, নর বা নারীকে আতুর করা, কাছে ডাকা, টেনে আনা (মানসিক রূপে) এইসব ক্রিয়ার নাম আকর্ষণ। 

আপনি যদি কাউকে আকর্ষণ করতে চান অথবা আপনার প্রতি তাকে আকৃষ্ট করতে চান। তাহলে আপনি নিচের মন্ত্র ও বিধি প্রয়োগ করে আপনার মনোবাসনা পূরণ করতে পারেন। তবে আপনাকে একটি কথা খেয়াল রাখতে হবে, তা হলো অন্যায় ভাবে আকর্ষণ বশীকরণ পাপ কার্যের মধ্যে পড়ে। এতে নিজের ক্ষতি হয়। তাই ভালো কাজে আকর্ষণ মন্ত্র যন্ত্র তন্ত্র প্রয়োগ করুন। আর একটি কথা না বললেই নয়, তাহলো গুরু ধরতে হবে। গুরুর আদেশ ছাড়া মন্ত্র কাজ করে না। গুরু ধরার আরো একটি কারণ রয়েছে। তা হল; গুরুরা বলে দিতে পারবে কিভাবে আসন করতে হয় আর কিভাবে মন্ত্রোচ্চারণ করতে হয়। এছাড়াও কোন মন্ত্র-তন্ত্র কার্যে গুরুরা দিকনির্দেশনা দিয়ে থাকেন।‌‍ এতে আপনি মন্ত্র-তন্ত্র সাধনায় নানান দিক থেকে সহযোগিতা পেতে পারেন। এবার শুরু করা যাক:

মন্ত্র— “ওঁ নমঃ আদিপুরুষায় অমুকং আকর্ষণং কুরু কুরু স্বাহা”। 

প্রথমে নিত্যকর্মাদি সমাপন করে, গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র জপ শেষ করে নির্জন স্থানে পূর্বমুখে বসে সূর্যোদয়ের পর দশদণ্ড মধ্যে জপ শুরু করবে। উক্ত মন্ত্র ১০০৮ ( এক হাজার আট ) বার জপ করলে সিদ্ধ হয়। তারপর নিজ অনামিকা অঙ্গুলির রক্ত দ্বারা ভূর্জপত্রে উপরােক্ত মন্ত্র লিখে সেটি মধুর মধ্যে ডুবিয়ে রাখবে। মন্ত্রে অমুকং স্থলে অভিলষিত নারী বা পুরুষের নাম লিখতে হবে। এই প্রক্রিয়ায় অভীষ্ট ব্যক্তি বা নারী আকর্ষিত হয়ে সাধকের কাছে আসবে।
Previous Next
1 Comments
  • Unknown
    Unknown ১৬ জানুয়ারি, ২০২১ এ ৭:২৮ PM

    Hi খুব সুন্দর লাগছে মন্ত্র গুলো

Add Comment
comment url