বিবাহের শুভ দিনক্ষণ বিচার

বিবাহ ব্যবস্থা। বিবাহের শুভ দিনক্ষণ বিচার।

যুগ্মবর্ষে বিবাহে কন্যা বিধবা ও অযুগ্ম দুর্ভাগ্য হয়। অতএব গর্ভ হইতে গণনা করিয়া যুগ্মবর্ষে বিবাহ দিলে কন্যা পতিব্রতা হয়। জন্মমাসাবধি গণনায় অযুগ্মবর্ষে ৩ মাসের পর। যুগ্মবর্ষে ৩ মাস পর্যন্ত গর্ভান্বিত যুগ্ম। এই সময়ে বিবাহ দিলে কন্যা সাধ্বী ও পুত্রবতী হয়। ৬ বৎসর ৩ মাসের পর ৭ বৎসর ৩ মাস পর্যন্ত ও ৮ বৎসর ৩ মাসের পর ৯ বৎসর ৩ মাস পর্যন্ত। বিবাহের প্রশস্ত কাল।

বিবাহ-বার নিয়ম — সােম, বুধ, বৃহস্পতি ও শুক্র এই চারি বারে বিবাহ দিলে কন্যা সৌভাগ্যশালিনী হয় এবং রবি, মঙ্গল, শনিবারে বিবাহ দিলে কন্যা কুলটা হয়। রাত্রিতে বারদোষ হয় না, বিশেষতঃ রবি, মঙ্গল ও শনিবারে একেবারেই বারদোষ থাকে না।

বিবাহের শুভ দিনক্ষণ
বিবাহ তিথি নিয়মঅমাবস্যা, বিষ্টিভদ্রা ও রিক্তা তিথিতে বিবাহ দিলে শীঘ্র যমালয়প্রাপ্তি হয়, কিন্তু শনিবারে রিক্তা হইলে কন্যা পতিপুত্রবর্দ্ধিনী হয়।

বিবাহ নক্ষত্র কথন — রেবতী, উত্তরফল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তরভাদ্রপদ, রােহিণী, মৃগশিরা, মূলা, অনুরাধা, মঘা ও স্বাতী — এই নক্ষত্রের এবং মিথুন, কন্যা ও তুলা লগ্নে বিবাহ সুপ্রশস্ত হয়। চিত্রা, শ্রবণা, ধনিষ্ঠা ও অশ্বিনীনক্ষত্র আপদ্বিষয়ে ও যজুর্ব্বেদীয় বিবাহে প্রশস্ত।

বিবাহে গণ্ডপাদ বর্জনীয় — মঘা ও মূলা নক্ষত্রের আদ্যপাদ এবং রেবতীর চতুর্থপাদ পরিত্যজ্য। ইহাতে বিবাহ হইলে প্রাণনাশ হয়। যজুর্ব্বেদীয় বিবাহে অশ্বিনীর প্রথম পাদও পরিত্যজ্য।

বিবাহে যােগ নিষেধ — ব্যতীপাতযােগে বিবাহ হইলে কুলােচ্ছেদ, পরিঘযােগে কন্যা স্বামীঘাতিনী, বৈধৃতিযােগে কন্যা বিধবা, অতিগণ্ডযােগে বিষদগ্ধা, ব্যাঘাতযােগে ব্যাধি হর্ষণযােগে শােকার্ত্তা, শূলযােগে শূলরােগ, গণ্ডযােগে রােগ বিষ্ণুম্ভযােগে সর্পদংশন ও বজ্রযােগে মৃত্যু হয়। এতদ্ভিন্ন যােগে বিবাহ প্রশস্ত।

বিবাহে মাস নিষেধ— আষাঢ়মাসে বিবাহ হইলে কন্যা ধনধান্যভােগ রহিতা, শ্রাবণ মাসে মৃতবৎসা, ভাদ্রমাসে বেশ্যা আশ্বিনমাসে মৃত্যু, কার্তিকমাসে রােগযুক্তা, পৌষমাসে আচারভ্রষ্টা ও স্বামী বিরােধিনী, চৈত্রমাসে কন্যা মদনােন্মত্তা হয় এতদ্ভিন্ন মাসে বিবাহে কন্যা পতিব্রতা ও ঐশ্বর্য্যযুক্তা হয়। অরক্ষণীয়া পক্ষে চৈত্র ও পৌষ ব্যতীত অন্য দশ মাস শুভ।

বর্ণ:
কর্কট, মীন ও বৃশ্চিক — বিপ্রবর্ণ
সিংহ, তুলা ও ধনু — ক্ষত্রিয়বর্ণ। 
মিথুন, মেষ ও কুম্ভ — বৈশ্যবর্ণ। 
বৃষ, মকর ও কন্যা — শূদ্রবর্ণ। 
বিঃদ্রঃ বরের বর্ণাপেক্ষা কন্যার বর্ণ শ্রেষ্ঠ হইলে সেই কন্যাকে কদাচ বিবাহ করিতে নাই।

বশ্য — কর্কট, বৃশ্চিক, মীন, ধনুর শেষার্ধ, বৃষ, মেষ ও মকর ইহারা মিথুন, তুলা ও ধনুর পূর্বাদ্ধভাগ, কুম্ভ ও কন্যারাশির বশ্য। কর্কট, বৃশ্চিক, মীন ও মকরের শেষার্ধ ভিন্ন সমস্ত রাশি সিংহরাশিতে বশ্য। যদি কন্যার রাশি বরের রাশির বশ্য হয় তবে শুভ, নতুবা কলহাদি সম্ভব ; লােকাচারবশতঃ কতকগুলি বশ্যাবশ্য রাশি, যথা — বৃষের বশ্য মেষ, মকরের বশ্য কর্কট।

তারা — বরের নক্ষত্র হইতে কন্যার নক্ষত্র পর্যন্ত এবং কন্যার নক্ষত্র হইতে বরের নক্ষত্র পর্যন্ত গণনায় যত সংখ্যা তাহাকে ৯ দিয়া ভাগ করিয়া ৩, ৫, ৭ শেষ থাকিলে অশুভ এবং ১, ২, ৪, ৬, ৮, ০ থাকিলে শুভ।

যােনি — অশ্বিনী ও শতভিষার অশ্বযােনি ; স্বাতী ও হস্তার মহিষযােনি ; ধনিষ্ঠা ও পূর্বভাদ্রপদ সিংহ ; ভরণী ও রেবতী হস্তী। কৃত্তিকা ও পুষ্যা মেষ, শ্রবণা ও পূর্বাষাঢ়া বানর, অভিজিৎ ও উত্তরাষাঢ়া নকুল ; রােহিণী ও মৃগশিরা সর্প ;  জ্যেষ্ঠা ও অনুরাধা হরিণ ; মূলা ও আদ্রা কুকুর ; অশ্লেষা ও পুনর্ব্বসু বিড়াল ; মঘা ও পূর্বফল্গুনী ইন্দুর ; উত্তরভাদ্রপদ ও উত্তরফল্গুনী গাে ; চিত্রা ও বিশাখা ব্যাঘ্র। অশ্ব ও মহিষ ; সিংহ ও হস্তী ; মেষ ও বানর নকুল ও সর্প হরিণ ও কুকুর বিড়াল ও ইন্দুর ; গাে ও ব্যাঘ্র পরস্পরের শত্রুতা। এক যােনি হইলে শুভ, | ভিন্ন যােনি হইলে মধ্যম এবং উক্ত প্রকার বৈরি যােনি হইলে নিধনাশঙ্কা।

গ্রহমৈত্রী – বর ও কন্যার রাশ্যাধিপতি গ্রহদ্বারা মিত্রতা থাকিলে বৃহস্পতির পরস্পর প্রণয়াধিক্য, সমতায় সমভাব এবং শত্রুতায় বৃহস্পতির কলহ হয়।

গণ — হস্তা, স্বাতী, মৃগশিরা, অশ্বিনী, শ্রবণা, পুষ্যা, অনুরাধা ও পুনর্ব্বসু নক্ষত্রে জন্ম হইলে দেবগণ। আদ্রা, রােহিণী, উত্তরফল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তরভাদ্রপদ, ভরণী, পূর্ব্বফল্গুনী, পূর্বাষাঢ়া ও পূর্ব্বভাদ্রপদ নক্ষত্রে নরগণ। জ্যেষ্ঠা, অশ্লেষা, বিশাখা, মূলা, শতভিষা, ধনিষ্ঠা, কৃত্তিকা, চিত্রা ও মঘানক্ষত্রে রাক্ষসগণ হয়।

গণমিলন — স্ত্রী - পুরুষ উভয়ের এক গণ হইলে শ্রেষ্ঠ, দেবগণ ও নরগণে মধ্যম, দেবগণ ও রাক্ষসগণে অধম, নরগণ ও রাক্ষসগণে বিবাহ হইলে মৃত্যু হয়।

রাজযােটক — বর ও কন্যার একরাশি বা সমসপ্তম, চতুর্থ, দশম কিংবা তৃতীয়, একাদশ হইলে রাজযােটক হয়। ইহাতে বিবাহ দিলে শুভ হয়।

মিত্রষড়ষ্টক — মকর ও মিথুন, কন্যা ও কুম্ভ, মীন ও সিংহ, বৃষ ও তুলা, বৃশ্চিক ও মেষ, কর্কট ও ধনু - কন্যার ও বরের রাশি হইলে মিত্রষড়ষ্টক হয়।

বিবাহে বিপদাদি নক্ষত্রের বর্জতা কথন — মিত্রাদি যােগ। হইলে ষড়ষ্টকাদি স্থলেও পুরুষের নক্ষত্র হইতে গণনায় কন্যার বিপদ, প্রত্যরি ও নিধন নক্ষত্র ত্যাগ করিবে, যদি বর - কন্যার নক্ষত্র এক হইয়া ভিন্ন রাশি হয়, তবে দম্পতি দুঃখ পায়। নক্ষত্র ভিন্ন হইয়া এক রাশি হইলে দম্পতির সুখ হয় এবং এক নক্ষত্র ও এক রাশি হইলে কন্যা পুত্রবতী, সাধ্বী পতিব্রতা হয়।

নাড়ী — নাড়ী তিনটি, প্রাঙ নাড়ী, মধ্যনাড়ী ও পৃষ্ঠনাড়ী। অশ্বিনী, আদ্রা, পুনর্ব্বসু, উত্তরফল্গুনী, হস্তা, জ্যেষ্ঠা, মূলা, শতভিষা ও পূর্বভাদ্রপদ, প্রাড়ীতে অবস্থিত, ভরণী, মৃগশিরা, পুষ্যা, পূর্ব্বফল্গুনী, চিত্রা, অনুরাধা, পূর্বাষাঢ়া, ধনিষ্ঠা, উত্তরভাদ্রপদ মধ্যনাড়ীতে অবস্থিত কৃত্তিকা, রােহিণী, অশ্লেষা, মঘা, স্বাতী, বিশাখা, উত্তরাষাঢ়া, শ্রবণা ও রেবতী পৃষ্ঠনাড়ীতে অবস্থিত। বর কন্যার জন্মনক্ষত্র যদি এক নাড়ীতে অবস্থিত হয় তাহা হইলে নাড়ীবেধ দোষ হয়। ঐ নাড়ীবেধে বিবাহ অশুভ।

রাজযােটক প্রশংসা — ভৃগু প্রভৃতি মুনিগণ বলেন, রাজযােটকে গ্রহবৈরিতা, তারাশুদ্ধি গণ, কর্ণ নাড়ীদোষ প্রভৃতি কোন দোষ হয় না।

যােটক দোষনাশক যােগ — বর ও কন্যার রাশ্যাধিপতি যদি এক হয় কিংবা পরস্পর মিত্র হয় অথবা বরের ও কন্যার রাশি পরস্পর বশ্য হয় কিংবা তাহাদের তারাশুদ্ধি থাকে, তবে বর - কন্যার নাড়ী - বেধাদি দোষ থাকিলেও বিবাহ মঙ্গলদায়ক।

যুত যামিত্রবেধ — চন্দ্র পাপগ্রহের সপ্তমগত হইলে যামিত্রবেধ, পাপযুক্ত হইলে যুতবেধ হয়, ইহাকে পরিত্যাগ করিবে। ইহাতে যাত্রা করিলে বিপদ, গৃহারম্ভ ও প্রবেশে পুত্রহানি, ক্ষৌরকর্মে রােগ, বিবাহে কন্যা বিধবা, উপনয়নে মরণ ও গুংসবনে শূলরােগ হয়।

বিয়ের শুভ দিনক্ষণ
প্রিয় পাঠক, এই বিষয় আরো পোস্ট পড়তে সূচিপত্র দেখুন। —গণক্কার।

Previous Next
No Comments
Add Comment
comment url