আর্থিক উন্নতি লাভের মন্ত্র যন্ত্র

আমাদের সমাজে অনেকেরই দেখা যায় ব্যবসা-বাণিজ্যে তেমন লাভ হয় না। বিশেষ করে দোকানে তেমন বিক্রি নেই অথবা কাস্টমার খুঁজে পাওয়া ভার। এমনটি হলে নিচের যন্ত্রটি আপনি প্রয়োগ করে দেখতে পারেন। এটি একটি বিশুদ্ধ এবং শুদ্ধ যন্ত্র। অনেকেই এটির ব্যবহার করে সুফল পেয়েছে। উপরােক্ত যন্ত্রটির প্রক্রিয়া কোনও অভিজ্ঞ ব্যক্তির দ্বারা করাতে হয়। নিত্য লাভদায়ক যন্ত্র:
নিত্য লাভদায়ক যন্ত্র

বিধি— শুভদিন ও শুভ মুহূর্ত দেখে স্নান ও নিত্যকর্ম শেষ করে শুদ্ধ বস্ত্রে প্রাতঃকালের আড়াই দণ্ডে অষ্ট গন্ধ দ্বারা কাগজে উক্ত যন্ত্র লিখতে হবে। কলম চামেলী, গাছের ডাল অথবা সােনার নিবের হওয়া চাই। পূর্বমুখে বসে যন্ত্র লিখতে হবে। শ্বেত বর্ণের আসনে বসবে। যন্ত্র লেখার সময়। মৌনতা অবলম্বন করতে হবে। যন্ত্র লেখা শেষ হলে একটি শুদ্ধ শ্বেত বস্ত্রে স্থাপন করে। ধূপ, দীপ জ্বালাবে। এবার সূর্যাস্তের আড়াই ঘণ্টা আগে লিখিত যন্ত্রটি দুধে ডুবিয়ে জলাশয়ে নিয়ে গিয়ে জলে ফেলে দেবে। ঠিক সময়ে সব কাজ করবে। এই ভাবে ৭২ দিন এই ক্রিয়া করতে হবে। সেই সঙ্গে ৭২ দিন সত্যনিষ্ঠ ও ব্রহ্মচর্য পালন করতে হবে। ৭২ দিন পূর্ণ হওয়ার পর ৭৩ দিনের প্রাতঃকালে উক্ত যন্ত্র আবার লিখে একটি কৌটায় রাখবে। ধূপ-দীপ জ্বেলে যন্ত্রের পূজা করবে। তাছাড়া কবচে ভরে গলায় বা হাতে বেঁধে রাখবে ও নিত্য পূজা ও নমস্কার করবে। এই প্রক্রিয়া করতে থাকলে অর্থ উপার্জন, মান-সম্মান বৃদ্ধি, সুখ-সৌভাগ্য বৃদ্ধি হয়। এই সঙ্গে প্রত্যহ ইষ্টদেবকে স্মরণ, সত্যনিষ্ঠা, ধর্মাচরণ করে যাবে।
Previous Next
1 Comments
  • Unknown
    Unknown ২০ সেপ্টেম্বর, ২০২১ এ ৫:৪১ PM

    আথিক অবস্থায় খুব খারাপ কি ভাবে দুর করবো

Add Comment
comment url