পুত্র সন্তান ও সৌভাগ্য লাভে সুশীলা যন্ত্র
যে সকল দম্পতি বা যারা সদগুণ বিশিষ্ট পুত্র সন্তান লাভ এবং অর্থ কামনা করেন তারা এই মন্ত্র এবং যন্ত্রটি প্রয়োগ করতে পারেন। নিম্নের বিধিবিধানগুলো মেনে যন্ত্র-মন্ত্র প্রয়োগ করলে ব্যক্তি লাভবান হন।
বিধি— এই যন্ত্রটি সাধক পুরুষ বা স্ত্রীলােক প্রস্তুত বা প্রয়ােগ করতে পারে। যদি স্ত্রীলােক এই যন্ত্র প্রয়ােগে অক্ষম হয়, তাহলে পুরুষ সাধক দ্বারা এই কার্য করাবে। গােরােচনা ও কুঙ্কুম দ্বারা ভূর্জপত্রে উপরােক্ত যন্ত্রটি লিখে তিন দিন পূজা করতে হবে।
পূজাবিধি— এষ গন্ধ ওঁ হ্রীং সুশীলা দৈব্যৈ নমঃ।
তিনদিন পূজার পর স্বামী ও স্ত্রীকে আসনে বসিয়ে যন্ত্র লিখিত ভূর্জপত্রটি সােনার চেন বা হারে লাগিয়ে স্ত্রীলােক কণ্ঠে ধারণ করলে, সদগুণ বিশিষ্ট পুত্রোৎপাদন হয়, ও সৌভাগ্য বৃদ্ধি হয়। যে সব স্ত্রীলােকের সন্তান বাচে না, তাদের পুত্র জীবিত থাকে। তাছাড়া পুরুষ এই যন্ত্র ধারণ করলে তার আয় বৃদ্ধি হয় ও প্রচুর অর্থ সম্পদ বৃদ্ধি হয়, সংসারে কোনও অশান্তি থাকে না।
