পুত্র ও কন্যার শীঘ্র বিবাহ দেয়ার উপায়
পুত্র ও কন্যা রূপবান, রূপবতী বা গুণবতী হলেও অনেক সময় বিবাহের সম্বন্ধ হলেও সম্বন্ধ ভেঙ্গে যায়। তার ফলে পিতা মাতা উদ্বিগ্ন হয়ে পড়ে। নিম্নলিখিত মন্ত্রশক্তিতে পুত্র-কন্যার শীঘ্র বিবাহ হয়।
মন্ত্র—
“ স দেবি নিত্যং পরিতপ্যমান,
ত্যামেব সীতেত্যভিভাষমাণঃ।
দৃঢ়ব্রতাে রাজসুতাে মহাত্মা,
তবৈব লাভায় কৃত প্রযত্ন ৷৷”
বিধি— প্রত্যহ স্নান করে উক্ত মন্ত্র ১০৮ বার করে প্রত্যহ জপ করবে। ৪৫ দিন এইভাবে মন্ত্র জপ করলে মন্ত্রের প্রভাব বুঝতে পারা যাবে এবং ৯০ দিনের মধ্যে কর্ম সিদ্ধ হবে। তাছাড়া যে সব দম্পতির সন্তান হয় না, তাদের স্বামী অথবা স্ত্রী যে কোনও একজন। উক্ত মন্ত্র প্রত্যহ স্নান করে নিষ্ঠা সহকারে ৩ মাস প্রত্যহ ১০৮ বার করে জপ করলে সন্তান লাভ করবে।