পেট ফাপা গরহজম ও অরুচির চিকিৎসা পদ্ধতি
অজীর্ণ: একে ‘গরহজম', পেট ফাপা, পেটের পীড়া, ‘পেট নামা ইত্যাদিও বলে। উক্ত রােগ নিরাময়ের জন্য নিম্নোক্ত উপায় অবলম্বন করা হয়ে থাকে।
আদা ও লবণ কঁচা
আদা ও লবণ এক সঙ্গে প্রত্যহ দু'তিনবার করে দু'তিন দিন চিবিয়ে অজীর্ণ, গরহজম, পেট ফাপা প্রভৃতি দূর হয়। (পরীক্ষিত ও ফলপ্রদ)।
আমলকী
কাঁচা আমলকী প্রত্যহ দুতিনবার কয়েকদিন চিবিয়ে খেলে অজীর্ণ রােগ দূর হয় ও হজম শক্তি বৃদ্ধি লাভ করে।
পাথর কুচির পাতা
পাথর চুনি, পাথর কুচি বা হিম সাগর গাছের পাতা লবণসহ দৈনিক দু'তিনবার করে দু-তিন দিন চিবিয়ে খেলে অজীর্ণ রােগ, পেট ফাপা, গরহজম প্রভৃতি দূর হয়। (পরীক্ষিত ও ফলপ্রদ)
শরবত
দীর্ঘদিনের অজীর্ণ রােগ দূর করার জন্য কাগজি লেবুর রস এক ছটাক, ফুল সােডা বা ‘সােডি বাই কার্ব: এক তােলা তাল মিশ্রী ভেজানাে গাঢ় পানি আধ সের, একত্রে মিশিয়ে শরবৎ তৈরী করে প্রত্যহ দু'তিনবার খেলে অজীর্ণ, পেট ফাপা, উদরাময় প্রভৃতি আরােগ্য হয়। (পরীক্ষিত ও ফলপ্রদ)।
কাঁচা পেয়ারা
অরুচি: জ্বরগত অরুচি দূর করার জন্য কাঁচা পেয়ারা চিবােতে হয়। এতে সাময়িক অরুচি দূর হয়।
গন্ধ ভাদলার ঝোল
ভাতের সঙ্গে গন্ধ ভাদলার পাতার ঝােল খেলে মুখের অরুচি দূর হয়। এতে অজীর্ণ রােগও নিরাময় হয়ে শরীরে শক্তি সঞ্চয় ঘটে।
আমরুলি শাকের ঝােল
আমরুলি শাকের ঝােল দৈনিক দুতিনবার খেলে মুখে রুচি ফিরে আসে।