অর্শ রোগের লোক চিকিৎসা পদ্ধতি
অর্শ: (পাইলস) এর আঞ্চলিক নাম ‘বাউসি'
এ রােগ চিকিৎসার জন্য লােক-চিকিৎসকগণ নিম্নোক্ত উপায় অবলম্বন করে থাকেন।
কুকুর শোকা গাছের রস+আঁখের চিনি: কুকুর শােকা গাছের রস এক ঝিনুক পরিমাণ, আঁখের চিনিসহ দীর্ঘদিন সেবন করলে অর্শ রােগ নিরাময় হয়।
গজার মাছ: অর্শ রােগ চিকিৎসার জন্য কোন কোন লােক-চিকিৎসক গজার মাছ খেতে দিয়ে থাকেন। এরকম ক্ষেত্রে একটি গজার মাছ, কাটা কুমরে লতার পূর্ব দিকের শিকড় ও আবশ্যকমত গােল মরিচ একত্রে রান্না করে, দৈনিক দু'তিনবার করে, পাঁচ দিন খাওয়াতে হয়। তাহলে অর্শ রােগ নিরাময় হয়। এ রকম চিকিৎসায় আরােগ্য রােগীর পক্ষে ঐ মাছ পরবর্তীকালে, জীবনেও আর কোনদিন খাওয়া চলবে না। এটি তার জন্য চির নিষিদ্ধ।
বাউস মাছ: বাউস মাছ’ আকান্দির পাতা (একুশটা) ও গােল মরিচ (একুশটা) সংগ্রহ করে, প্রথমত মাছ স্বাভাবিকভাবে ভেজে নিতে হবে, তারপর তা পানি দিয়ে জ্বালিয়ে নিয়ে, ঐ পাতার সাহায্যে তরকারী রান্না করতে হবে। গােলমরিচ দিতে হবে-পানি দেবার সময়, এরূপে তরকারী প্রস্তুত করে ঐ তরকারীর মাছ দৈনিক দু'তিন বার, চার-পাঁচ দিন খেতে হবে। একদিন অন্যকোন তরকারী কিংবা দুধ, দই খাওয়া চলবে না। তাহলে এতেই অর্শ বা বাউসি আরােগ্য হবে। এ চিকিৎসা অবলম্বনের পর উক্ত রােগী পরবর্তী জীবনে আর কখনও ঐ মাছ খেতে পারবে না। খেলে ঐ রােগ আবার হবে এবং তা আর সারবে না।
বােয়ালের পেটের বাউস: অর্শ রােগ চিকিৎসার জন্য কোন কোন লােক চিকিৎসক আর এক প্রকার ঔষধের ব্যবস্থা করে থাকেন। তা হল-বােয়াল মাছের পেটে বাউস মাছ পাওয়া গেলে, উক্ত মাছ শুকিয়ে নিয়ে ঘষে রােগীকে দু'তিন দিন খাইয়ে বােগ আরােগ্য করা হয়। এ ক্ষেত্রেও বাউস মাছ ভক্ষণ পরবর্তী জীবনে রােগীর জন্য নিষিদ্ধ।
কাঁটানটে গাছের পাতা: কাটা নটে গাছের পাতা বেটে রস বের করে, ঐ রস অর্শের বলিতে, প্রত্যেহ দু'তিনবার করে, এক সপ্তাহ লাগালে, অর্শের রক্ত পড়া বন্ধ হয় এবং শুকিয়ে যায়।
লবঙ্গ: সাত-আটটি লবঙ্গ গুঁড়াে করে, পানি দিয়ে দৈনিক দুতিনবার ক'রে, কয়েকদিন খেলে অর্শ বা বাউসি রােগ নিরাময় হয়।
লাল আকন্দ ফুলের ক্বাথ: দৈনিক সকালে লাল আকন্দ ফুলের ক্বাথ আধা ঝিনুক থেকে এক ঝিনুক খেলে অর্শ রােগ নিরাময় হয়। এক থেকে তিন সপ্তাহ সেব্য।
ইন্দ্র যবের গুঁড়া + মধু: দৈনিক সকালে ও রাতে ইন্দ্র যবের গুঁড়া মধুসহ অর্ধ ঝিনুক মাত্রায় সেবন করলে-অর্শ রােগ আরােগ্য হয়। এক থেকে তিন সপ্তাহ সেব্য।
আপাংয়ের বীজ + চাউলের পানি: সিকি তােলা আপাংয়ের বীজ বেঁটে চাউল ধােয়া পানির সাথে প্রত্যহ সকালে ও বিকালে দু'বার করে কয়েকদিন খেলে অর্শ রােগ নিরাময় হয়।
করবী মূলের প্রলেপ: করবী গাছের মূল বেঁটে অর্শের বলিতে প্রলেপ দিলে অর্শের যন্ত্রণা হ্রাস পায়।