সকলের মন জয় করার অন্যরকম দুটি আকর্ষণ মন্ত্র
এই প্রবন্ধে আমরা এমন একটি আকর্ষণ মন্ত্র নিয়ে আলোচনা করব, যেটি সকল মন্ত্র থেকে আলাদা। আলাদা হওয়ার কারণটি হলো: এতদিন আমরা যে মন্ত্রগুলো প্রয়োগ করেছি তার বেশিরভাগ মন্ত্র গুলোই কোন নারী বা পুরুষকে প্রেমে আকর্ষণ করার জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু এই আকর্ষণ মন্ত্রটি হল পরিস্থিতি সামলানোর জন্য।
মনে করুন আপনি কোথাও যাবেন বা কারো সামনের এসে দাড়াবেন। আপনার মনে উদ্দিপনা বেড়ে যাচ্ছে যে, আপনি যেখানে যাচ্ছেন বা যার সামনে গিয়ে দেখা দিবেন সে আপনাকে পছন্দ করবে কিনা। অথবা আপনি যে সম্মানটুকু নিয়ে যাচ্ছেন সেই সম্মানটুকু বাঁচাতে পারবেন কিনা। এইরকম মনের সন্দেহ থাকলে আপনি এই মন্ত্রটি প্রয়োগ করে যেখানেই যাবেন, সেখানকার পরিবেশ আপনার আয়ত্তে থাকবে। শুধু পরিবেশ নয়— মানুষ, পশুপাখি, ভূতপ্রেত সহ সকলেই আপনার প্রতি আকর্ষিত হবে। ভূতের কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই। এখানে ভূত আকর্ষিত হয়ে আপনাকে ধরবে না বরং মুগ্ধ হবে।
মন্ত্র: “ওঁ কং হাং হূং।”
বলা হয়ে থাকে এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে বন্ধুটি জপ করে আপনি যেখানে উপস্থিত হবেন, আপনাকে দেখামাত্রই সবাই আকর্ষিত হবে, আপনার প্রতি মোহিত হবে।
এছাড়াও আরো একটি মন্ত্র আছে যে মন্ত্রটি পাঠ করে যাকে দেখবে, সেই আকর্ষিত হবে। মন্ত্রটি হল: “ওঁ স্ত্রী স্ত্রী ফট্।”
উপরোক্ত মন্ত্র দুটো ষটকর্ম বিধি মেনে পালন করবে। একশত আটবার কিংবা এক হাজার আট বার মন্ত্র জপ করলে মন্ত্র সিদ্ধি লাভ হয়, এতে খুব দ্রুত কাজ করে।