বশীকরণ টোটকা - বটিকা - চূর্ণ - টীকা - প্রলেপ - চুটকী | দেবী মন্ত্র
সর্বজন বশীকরণ বটিকা
মন্ত্র— “ ওঁ নমাে ভগবতে উদ্যমহেশ্বরায় মােহয় মােহয় মিলী মিলী ঠঃ ঠঃ স্বাহা । ”
প্রথমে উক্ত মন্ত্র ৩০,০০০ ( ত্রিশ হাজার ) জপ করে সিদ্ধ হতে হবে । তারপর শ্বেত সরিষা , দেবদারু মূল একত্রে পেষণ করে ১০৮ বার উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত করে বটিকা তৈরী করবে । পরে এই বটিকা মুখে রেখে , যার সঙ্গে কথা বলবে , সেই বশীভূত হবে ।
সর্বজন বশীকরণ চূর্ণ
বচ , উপলেট , ব্রহ্মদণ্ডী একসঙ্গে পিষে চূর্ণ তৈরী করবে , পরে উপরােক্ত সিদ্ধমন্ত্র “ওঁ নমাে ভগবতে” ১০৮ বার জপ করে অভিমন্ত্রিত করে পানের সঙ্গে দিয়ে যাকে খাওয়াবে সেই বশীভূত হবে ।
সর্বজন বশীকরণ টীকা
বেলপাতা ছাগলের দুধে পেষণ করে উক্ত “ওঁ নমাে ভগবতে” মন্ত্রে ১০৮ বার অভিমন্ত্রিত করে কপালে তিলক ধারণ করলে সকলকে বশ করা যায়।
সর্বজন বশীকরণ প্রলেপ
শ্বেত দূর্বা কালাে গরুর দুধে পেষণ করে উক্ত “ওঁ নমাে ভগবতে” মন্ত্র দ্বারা ১০৮ বার অভিমন্ত্রিত করে গায়ে প্রলেপ দিলে সকলকে বশ করা যায় ।
সর্বজন বশীকরণ চুটকী
শনিবার ধনিষ্ঠা নক্ষত্রে বাবলা গাছের মূল তুলে চূর্ণ করতে হবে । পরে ঐ চূর্ণ উক্ত “ওঁ নমাে ভগবতে” মন্ত্র দ্বারা ১০৮ বার অভিমন্ত্রিত করে যার মাথায় দিবে , সেই বশীভূত হবে।
সতর্কতা: সকল মন্ত্র-তন্ত্র ভালো কাজে ব্যবহার করুন। খারাপ কাজে মন্ত্র-তন্ত্রের ব্যবহার নিজের ক্ষতির কারণ হতে পারে। তাই ভালো গুরু ধরুন এবং তার অনুমতি নিয়ে কাজ করুন। গণক্কার কখনোই খারাপ কাজে অনুমতি দেয় না এবং এই বিষয়ে কোন দায় গ্রহণ করে না।