দুঃখ নাশক মহালক্ষ্মী মন্ত্র
কথাতে বলা আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। দিনদিন মানুষ আধুনিক সভ্যতার দিকে হেঁটে চলছে। ফলে বিশ্বাস কমে যাচ্ছে তন্ত্র-মন্ত্রের প্রতি। কিন্তু এই সকল অবিশ্বাসী মানুষ কখনোই বিশ্বাস করে বিধি-বিধান মেনে কোন মন্ত্র নিজের মঙ্গল কামনায় প্রয়োগ করে থাকেন না। শুধু অন্যের কাছে শুনে হেয় উপরে চলে যান। আস্থা এবং বিশ্বাস এমন একটি জিনিস যা জোর করে অন্যের মনের ঢুকানো যায় না। এটি আপনাআপনি সৃষ্টি হয়। যখন কোন ব্যক্তি বিশ্বাসের অস্তিত্ব খুঁজে পান নিজের মধ্যে। এই পোস্টে আমি একটি মন্ত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে মন্ত্রটি কেউ বিশ্বাস করে যদি নিত্যদিন পাঠ করে। অবশ্যই তিনি মহালক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন।
মহালক্ষ্মী মন্ত্র:
মন্ত্র— “শ্রীগণেশায় নমঃ। ওঁ হ্রীং শ্রীং ক্লীং মহালক্ষ্মী শ্রীপদ্মাবত্যৈ নমঃ। মহালক্ষ্মী মহাকালী মহাদেবী মহেশ্বরী। মহামূর্তি মহামায়া মহাধমেশ্বরী অর্হ।। মুক্তামালা-ধরা মায়া মহামেধা মহােদরী মহাজন্তী জগৎমাতা মহাসদ্যোতিনি অহ।”
বিধি— ভগবতী মহালক্ষ্মীর ষােড়শ নাম যুক্ত— উক্ত স্তোত্রটি যে ব্যক্তি নিত্য পাঠ করে। তার ওপর লক্ষ্মীদেবীর কৃপা হয়। সংসারে দুঃখ দারিদ্র্য থাকে না।
প্রিয় পাঠক, মন্ত্র তন্ত্রের প্রয়োগের মাধ্যমে মানব জাতির কল্যাণ সাধন করাই আমাদের উদ্দেশ্য। যদি সম্ভব হয়, পোস্টটি শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিন। নিচে শেয়ার বাটন রয়েছে। ধন্যবাদ।