ধন যশ খ্যাতি লাভের মন্ত্র
পৃথিবীতে কে না চায় ধন, যশ, খ্যাতি লাভ করতে। ধন যশ খ্যাতি লাভের জন্য যেমন পরিশ্রমের প্রয়োজন তেমনি প্রয়োজন সাধনার এবং থাকতে হবে অগাধ বিশ্বাস। আপনি যদি পরিশ্রম করার পরেও জীবনে সফল হতে না পারেন তাহলে নিম্নের মন্ত্রটি প্রয়োগ করে দেখতে পারেন। এই মন্ত্রটি খুবই কার্যকরী। তন্ত্র শাস্ত্রে এই মন্ত্রটি প্রয়োগের কথা বলা রয়েছে। যদি কোন ব্যক্তি জীবনে অসফল এবং দুর্দশাগ্রস্ত হয়ে পড়েন এবং একমনে যদি তিনি এই মন্ত্রটি বিশ্বাস করে বিধি মেনে জপ করেন। তাহলে তার সংসার জীবনে অভাব-অনটন থাকে না।
ঋদ্ধিদাতা মন্ত্র
মন্ত্র— “ও পদ্মাবতী পদ্মনেত্রে পদ্মাসনে লক্ষ্মীদায়িনী রাজা ভূত প্রেত নিগ্রহণী সর্ব শত্রু সংহারিণী দুর্জন মােহিনী ঋদ্ধি বুদ্ধি কুরু কুরু স্বাহা, ও হীং শ্রীং পদ্মাবত্যৈ নমঃ।”
বিধি-গুগগুল, গােরােচনা, কুঙ্কুম মিশিয়ে ছােলার ন্যায় ১০৮ টি দানা তৈরী করবে। শনিবার রাত্রিতে ও রবিবার দিনে লালবর্ণের বস্ত্র পরিধান করে লাল শালুর ওপর লাল বর্ণের ফুল দিয়ে নিত্য ১০৮ বার উক্ত মন্ত্র জপ করবে। প্রত্যেক মন্ত্র জপের সঙ্গে সঙ্গে এক একটি দানা অগ্নিতে আহুতি দিতে হবে। এইভাবে প্রত্যহ একমাস পর্যন্ত সাধনা করলে লক্ষ্মী প্রসন্না হন। পরে প্রত্যহ ১১ টি দানা অভিমন্ত্রিত করে অগ্নিতে আহুতি দিলে ঋদ্ধি-সিদ্ধি এবং ধনবৃদ্ধি হয়।
প্রিয় পাঠক, সম্ভব হলে— মন্ত্র টি শেয়ার করে আপনাদের বন্ধু-বান্ধবদের জানিয়ে দিন। নিচে সোশ্যাল মিডিয়ায় শেয়ার বাটন রয়েছে। ধন্যবাদ।