যে মন্ত্র জপ করলে লক্ষ্মীদেবী প্রসন্না হন

যার সংসার থেকে লক্ষ্মী চলে গিয়েছেন তিনিই জানেন সংসারের জটিলতা কি। সংসারের সুখ শান্তি প্রধান বিষয়বস্তু হচ্ছে ধন-সম্পদ। অর্থ ছাড়া ব্যক্তি নিঃস্ব। অর্থ না থাকলে আপনি পরিবারের কারো কাছ থেকে ভালোবাসা পাবেন না। বাবা-মা-ভাই-বোন, নিজের সন্তান-স্ত্রীও আপনাকে ভালোবাসবে না। দেবী লক্ষ্মী হলেন হিন্দু ধর্মের ধন সম্পত্তির দেবী।  যার ঘরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে তার কখনো অর্থের অভাব হয় না, সৌভাগ্য বিরাজ করে তার সংসারে। আর যার ঘরে দেবী লক্ষ্মী নেই তার ঘরে বসবাস অলক্ষ্মীর। আমাদের অনেকের অজান্তেই দেবী লক্ষ্মী আমাদের প্রতি রুষ্ট হয়ে চলে যান। এই চলে যাওয়ার অনেক ধরনের কারণ রয়েছে। যেমন পাপকার্য, অবজ্ঞা, অবিশ্বাস সহ নানান বিষয়। যদি আপনার সংসারে অভাব-অনটন লেগেই থাকে। তাহলে আপনি  নিম্নের মন্ত্রটি প্রয়োগ করে, দেবী লক্ষ্মী কে আপনার সংসারে ফিরিয়ে আনতে পারেন।

লক্ষ্মীদাতা মন্ত্র
মন্ত্র— “ওঁ পদ্মাবতী পদ্মকুশী বজ্র বজ্রাম্বুশী প্রতি ভবতি ভবন্তি।”

বিধি— অর্ধ রাত্রিতে প্রদীপ জ্বালিয়ে যবের দানার ওপর রাখবে, পরে মাটির মালা তৈরী করে তাতে নিত্য ১০০৮ ( এক হাজার আট ) বার মন্ত্র জপ করবে। এইরূপে ২১ দিন পর্যন্ত জপ করলে লক্ষ্মী প্রসন্না হন, অর্থাৎ সাধক অর্থ লাভ করে।

Previous Next
No Comments
Add Comment
comment url