আর্থিক উন্নতির জন্য ধারণ করুন এই মন্ত্র ও যন্ত্র

কেউ যদি ধন এবং সম্মান পেতে চায় তাহলে নিম্নের যন্ত্রটি এবং মন্ত্রটি ধারণ করতে পারেন। এতে যেমন সম্মান লাভ হবে তেমনি লাভ হবে ধন-সম্পদের। ধন সম্পদ এবং সম্মান ব্যক্তির কর্মের উপর নির্ভর করে। কিন্তু অনেক সময় দেখা যায় ব্যক্তির যোগ্যতা এবং কর্মক্ষম থাকার শর্তেও সম্মানহানি এবং অর্থ ক্ষয় হয়ে থাকে। ওই সকল ব্যক্তি এই যন্ত্র এবং মন্ত্রটি ধারণ করতে পারেন। নিম্নোক্ত নিয়ম অনুযায়ী যন্ত্র এবং মন্ত্র ধারণ করলে ঈশ্বর কৃপা অবশ্যই ব্যক্তি লাভবান হন।

ধন লাভের মন্ত্র

বিধি— কৃষ্ণা ত্রয়ােদশী, চতুর্দশী বা দীপান্বিতা অমাবস্যার দিন থেকে উক্ত যন্ত্রটিকে প্রতিদিন ১০৮ বার লিখতে হবে। পরে নিম্নলিখিত মন্ত্র ১২০০০ (বারাে হাজার) বার জপ করবে। জপ করার সময় যন্ত্রের ওপর একটি একটি করে চাউল রাখবে। যন্ত্র লেখার জন্য চন্দন গাছের পাতা, রূপার কলম, (রুপা দিয়ে কাঠির মতো তৈরী করে তাতে কালি চুবিয়ে লিখবে) এবং যক্ষ কর্দমের কালি ব্যবহার করবে। পরদিন উক্ত চাউলগুলি একত্র করে গব্যদুগ্ধে পায়স তৈরী করে ভােজন করবে।

মন্ত্র— “ওঁ নমাে ভগবতী গােঅমস্য সিদ্ধস্য বুদ্ধস্য অকরােৎ মহাযশস্য ও অবতর অবতর অরকীণ মহানগণ্য স্বাহা।”

বিঃ দ্রঃ — শিবরাত্রির দিন উক্ত মন্ত্র ভূর্জপত্রে গােরােচনা দ্বারা লিখে ধারণ করবে। ইচ্ছা পূর্ণ হয়।

প্রিয় পাঠক, আমরা চাই— কোন খারাপ কাজ নয়, মানুষের কল্যাণের জন্যই ব্যবহার হোক মন্ত্র-তন্ত্রের প্রয়োগ। পোস্টটি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। ধন্যবাদ।

Previous Next
No Comments
Add Comment
comment url