বাদ-বিবাদ মামলা মোকদ্দমায় জয় লাভের তন্ত্র
উক্ত যন্ত্রটি ভূর্জপত্রে যক্ষ কর্দম দ্বারা লিখতে হবে। লেখা শেষ হলে যার জন্য লেখা হয়েছে তার নাম এবং কি কাজের জন্য লেখা হয়েছে তা যন্ত্রের নিচে সংক্ষেপে লিখলেও হবে। যন্ত্রটি লেখা হলে, একটি চৌকির উপর অথবা জল চৌকির উপর রেখে অষ্টদ্রব্য দ্বারা পূজা করে যথাশক্তি ভেট দিয়ে যন্ত্রটি কাছে রাখতে হবে। এর বিশেষত্ব হলাে এর সংখ্যাগুলি পৃথক। যন্ত্রটি কাছে রাখলে বিজয় লাভ করা যায়। বাদ-বিবাদ, করার সময়, মামলা মােকদ্দমার সময়, দাঙ্গা-হাঙ্গামার সময় যন্ত্র লিখে কাছে রাখলে বিশেষ ফল পাওয়া যায়। এই যন্ত্র ভূর্জপত্রে অষ্টগন্ধ অথবা যক্ষকর্দম দ্বারা লেখা যায়।
