সকল ব্যক্তিকে বশীকরণ করার পদ্ধতি
বশীকরণ শব্দটা আমাদের বাঙালি জাতিদের মধ্যে খুবই পরিচিত শব্দ। বশীকরণ মূলত কাউকে কাছে পাওয়ার জন্য প্রয়োগ করা। কিন্তু খুবই কম সংখ্যক মানুষ আছেন যারা একজনকে বশীভূত করে সন্তুষ্ট নন। অর্থাৎ যারা সমস্ত জগতকে বশীভূত করতে চান আমি তাদের কথাই বলছি। আপনি যদি চান যে, প্রকৃতি আপনার বশে থাকুক অর্থাৎ আপনি যে কাজে হাত দেবেন বা যে কাজটা করার ইচ্ছে পোষণ করবেন, অন্তত প্রকৃতি আপনার সহায় হোক। যদি এমনটি ভেবে থাকেন তাহলে এই প্রবন্ধটি আপনার জন্য। এই প্রবন্ধে আমরা প্রকৃতির দ্বারা সকল ব্যক্তিকেই বশীকরণ করার পদ্ধতি সম্পর্কে জানব। এই পদ্ধতিটি সম্পূর্ণরূপে ষটকর্ম নিয়ম অনুসরণ করে পালন করতে হবে। আপনি যদি ষটকর্ম সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইট থেকে সে বিষয়ে জেনে নিবেন। এবার জেনে নেই কাঙ্ক্ষিত বশীকরণ পদ্ধতিটি:
রাজর্ষি বিশ্বামিত্র বলেছেন, যে ব্যক্তি ষটকর্মের নিয়ম অনুসারে বট বৃক্ষের পরগাছা হস্তে ধারণ করে। তাহার নিকট সকল ব্যক্তিই বশীভূত হয়। ইহা শাস্ত্র বাণী অথচ মিথ্যা হইবার নয়।
ষটকর্ম অনুচ্ছেদে ঔষধ বা মুলিকা গ্রহণের বিধি এবং সেখানে উল্লেখিত মন্ত্র গুলো আপনাকে অবশ্যই এই কাজ সম্পন্ন করার সময় প্রয়োগ করতে হবে। তাই মুলিকা গ্রহণবিধি এবং এর মন্ত্র গুলো দেখতে ষটকর্ম পোস্টটি দেখুন।
আপনি কিভাবে জানবেন যে আজ রোহিণী নক্ষত্র? এই সম্পর্কে জানতে হলে আপনাকে পঞ্জিকার সহযোগিতা নিতে হবে। আপনি যেকোন ফুল পঞ্জিকার তারিখ ও তিথির নিচে নক্ষত্রের কথা দেখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।