ব্যবসা বৃদ্ধিকারক লাখিয়া যন্ত্র
নিচের যন্ত্রটির নাম লাখিয়া যন্ত্র, এই যন্ত্রে পাঁচটি কাজ হয়। ব্যবসা বৃদ্ধিকারক লাখিয়া যন্ত্র—
যথা—
(১) সােনাগেরু দ্বারা লিখে নিজের কাছে রাখলে অগ্নি ভয় থেকে রক্ষা পাওয়া যায়।
(২) পঞ্চগন্ধ দ্বারা উক্ত যন্ত্র ভূর্জপত্রে লিখে মাদুলিতে ভরে কাছে রাখলে, চাকরীস্থলে ওপরওয়ালার বা মালিকের প্রিয় পাত্র হওয়া যায়।
(৩) ভূর্জপত্রে কুঙ্কুম দ্বারা উপরােক্ত যন্ত্র লিখে পুরুষ কাছে রাখলে স্ত্রীর প্রিয় হয় ও দাম্পত্য জীবন সুখময় হয়।
(৪) ভূর্জপত্রে হলুদ দ্বারা উক্ত যন্ত্র লিখে কাছে রাখলে স্ত্রীর সঙ্গে স্বামীর প্রেম বৃদ্ধি পায়।
(৫) দীপান্বিতা অমাবস্যার অর্ধরাত্রে উক্ত যন্ত্র ভূর্জপত্রে পঞ্চগন্ধ (কেশর, কস্তুরী, চন্দন, কপূর) ও মিছরী চূর্ণ একত্রে মিশিয়ে চামেলী গাছের কলম দ্বারা লিখে ধারণ, করলে অর্থ লাভ হয়, ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভ হয়।
